পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
পরিবেশকে সুন্দর রাখা প্রতিটি মানুষের অপরিহার্য দায়িত্ব। পরিবেশকে সুন্দর না রাখলে সুন্দর মানসিকতার সৃষ্টি হয় না। আমাদের চারপাশ যত সুন্দর হবে আমাদের মন মানসিকতাও তত সুন্দর এবং উন্নত হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা জীবন ও পরিবেশের জন্য একান্ত দরকার।শুধু আমার ব্যক্তিগত জীবন ও পরিবারেই নয়, সমস্ত এলাকা এমন কি শহর, বন্দর, নগর পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার।
মানবিক এই গুণটি না থাকলে কোন সময়েই সুস্থ নাগরিক পরিবেশ সৃষ্টি করা যাবে না।এমন কিছু চিন্তাধারা মাথায় নিয়ে "তরুবীর" একটি সেচ্ছাসেবী সংগঠন চলে আসে বগুড়া শিক্ষা মেলা ২০১৯ সে, একটি শিক্ষা মেলাই এর থেকে বড় শিক্ষা কি হতে পারে এই স্লোগানকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরুকরে ।

No comments