আমাদের পরিচিতি

আমাদের পরিচিতি
"তরুবীর" একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।
পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অন্যের সহযোগীতার জন্য আজও হাত বাড়িয়ে দিচ্ছে। কারণ তারা উপলব্ধি করতে পারে অন্ধকারে আচ্ছন্ন মানুষের সামাজিক দূরাবস্থার কথা। মানুষ বেঁচে থাকে তার মৌলিক অধিকার বিকাশের মাধ্যমে। কিন্তু আমাদের সমাজের এক বিশাল সংখ্যক অসহায়, অনাহার,বস্ত্রহীন,পর্যাপ্ত চিকিৎসাহীন,শিক্ষার আলোহীন এবং আশাহত মানুষ বেঁচেও যেন মরার মতো টিকে আছে। তাদের কাছে জীবন মৃত্যু দুটোই হয়তো সমান। তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন বৃদ্ধ মানুষের ছড়ি স্বরূপ একটি বিশেষ ভিত্তি। আর সেই ভিত্তিটি হলো আমাদের সহানুভূতি। যেই সহানুভূতি আমাদের উদ্ভুদ্ধ করবে যথাযথ সামর্থ্য অনুযায়ী পিছিয়ে পড়া মানুষ গুলোর পাশে দাঁড়াতে।
ঠিক এমনি চিন্তাধারাকে সঙ্গে নিয়ে কয়েকজন সচেতন তরুণ/তরুণী মিলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়,যাতে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় কিছুটা হলেও উপকৃত হতে পারে এই সমাজ। এভাবেই ২০১৯ সালের ১৭ নভেম্বর কজন তরুণ/তরুণীদের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন "তরুবীর" এর পথচলা শুরু। 


 লক্ষ্য ও উদ্দেশ্যঃ 
সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মৌলিক চাঁহিদা পূরণ করণ এর মাধ্যমে সোনার বাংলাদেশ গড়া!

আমরা কাজ করি : 
১/সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে শিশুদের শিক্ষা বিষয়ে।
২/ফ্রি ব্লাড ডোনেশন, স্বাস্থ্য ও সেনিটেশন কর্মসূচি বাস্তবায়নে।
৩/পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে।
৪/অস্বচ্ছলতায় পিছিয়ে পড়া মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে।
৫/সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মৌলিক চাহিদা সুনিশ্চিত বিষয়ে।

No comments

Powered by Blogger.