শীতার্তদের নিয়ে বিজয় উৎসব


একটি বছর পার করে আবারো শীতের আগমন। শীত বলতেই আমরা গরম গরম পিঠা-পুলি/খেজুরের রস এর মুগ্ধতা কিংবা পরীক্ষার ঝামেলা শেষ করে ছুটিতে গ্রামের বাড়ির উঠোনে বসে পাতার শিশির বিন্দু দেখে মুগ্ধ সময়টা উপভোগ করাকে বুঝি।

শীত আমাদের কাছে আনন্দদায়ক হলেও কিছু মানুষের কাছে সীমাহীন কষ্টের। তাদের জন্য এক একটি রাত হয়ত ভয়ংকর কোনো পরীক্ষা! অামাদের দেশে অনেক মানুষ,অনেক শিশু শীতবস্ত্রের অভাবে প্রতিবছর মারাত্মক কষ্ট ভোগে। অনেক প্রত্যন্ত এলাকা থেকে এখনো শীতের ভয়াবহতায় মৃত্যুবরণের ঘটনা শোনা যায়।

নিজস্ব উপলব্ধি থেকে দরিদ্র এই শীতার্ত মানুষ গুলোর কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে,তাদের পাশে দাঁড়াতে
তরুবীর পরিবারের পক্ষ থেকে আমরা কজন তরুণ/তরুণী মিলে শীত বস্ত্র বিতরন ও পিঠা উৎসব উদ্যোগ নিতে বেশ আগ্রহী। আমাদের এই উদ্দেশ্য তখনই সার্থক হবে যখন সমাজের বাকী মানুষ গুলোর সহযোগিতার হাতও অামাদের কাঁধে থাকবে।

তাই শীতের ভয়াবহ কষ্ট থেকে হতদরিদ্র মানুষ গুলোকে বাঁচাতে সমাজের সকল মানুষ কে সাধ্যমতো এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি। আমাদের সবার সামান্য সহযোগিতার মাধ্যমেই শীত নিবারনের কারণে স্বস্ত্বির নিঃশ্বাস ফেলবে আমাদের মতোই রক্ত মাংসের আরো কিছু মানুষ যাদেরও বাঁচার, টিকে থাকার প্রবল ইচ্ছা এই জীবন যুদ্ধে।

ইভেন্টের তারিখঃ১৬/১২/১৯

ফেসবুক পেজঃ 

ইভেন্ট সম্পর্কে যেকোনো বিষয় জানতে
যোগাযোগ: 01319132642

No comments

Powered by Blogger.